1. : admin :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজাবাড়ী ইউনিয়নের দুই নেতাকে অব্যাহতি - যায়যায় সময়
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজাবাড়ী ইউনিয়নের দুই নেতাকে অব্যাহতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক: 

যায়যায়সময়.কম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজাবাড়ী ইউনিয়ন শাখার ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ আঃ কাদির মাষ্টার এবং সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মোড়লকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক আচরণের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ মোফাজ্জল হক এবং সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় নেতাকে গত ৭ মে ২০১৫ তারিখে কারণ দর্শানোর জন্য ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে নোটিশ প্রদান করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দেওয়ায় এবং তাদের কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট দুই নেতার অনৈতিক আচরণ, দায়িত্বে অবহেলা এবং দলের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য মনোভাবের কারণে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি মারাত্মকভাবে ইমেজ সংকটে পড়ে। এই পরিস্থিতিতে উপজেলা বিএনপির নির্দেশ অনুযায়ী উভয় নেতাকে তাঁদের ওয়ার্ড কমিটির পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্ত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজনীতিবিদদের মতে, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »