1. : admin :
টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার গাজীপুর সদর ও শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজল।

সম্প্রতি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বশির আহমেদ কাজল বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধকরণ এবং আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবো। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

এসময় তিনি গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার প্রতি আস্থা রাখায় এবং সহযোগিতা করায় মাননীয় সংসদ সদস্য মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞ।”

স্থানীয়রা আশা প্রকাশ করেন, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বশির আহমেদ কাজল বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »