1. : admin :
জার্মানিতে কিশোরগঞ্জের নিকলীর সাঁতারু রোমানা আক্তার ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২য় হয়েছেন - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

জার্মানিতে কিশোরগঞ্জের নিকলীর সাঁতারু রোমানা আক্তার ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২য় হয়েছেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

মোঃ হাবিব মিয়া

নিকলী কিশোরগঞ্জ:

জার্মানিতে অনুষ্ঠিত ৫৩তম ইন্টারন্যাশনাল মিলিটারি স্পোর্টস কাউন্সিল (সিআইএসএম) আয়োজিত ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশীপে কিশোরগঞ্জের নিকলীর সাঁতারু রোমানা আক্তার ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২য় হয়েছেন। তিনি সময় নিয়েছেন ২ মিনিট ৫২ সেকেন্ড ৯৭ পয়েন্ট।

গত ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত জার্মানির ওয়ারেনড্রপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশীপে এটি বাংলাদেশের ১ম পদক জয়। রোমানা আক্তার বাংলাদেশ সেনাবাহিনীর এমই কোরে সৈনিক পদে চাকুরিরত। ২০১৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন তিনি।

রোমানার বাড়ি নিকলী উপজেলা সদরের পুকুরপাড় গ্রামে। পরিবারে ৭ ভাই ও ৫ বোনের মধ্যে রোমানা সবার ছোট। রোমানার যখন ৭ বছর বয়স, তখন তার পিতা আবু খান মৃত্যুবরণ করেন। মাতা চাঁন বানু অনেক কষ্ট করে তাদের লালন পালন করেন।

নিকলী সুইমিং ক্লাবের কোচ জুবায়ের আহমেদ বলেন, ২০০৭ সালে নিকলী সুইমিং ক্লাবে রোমানা যোগদান করেন। তার মেধা ও পরিশ্রমই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সামনে আরো ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

২০২৪ সালে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী টিম হতে ১০০ ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে জাতীয় রেকর্ড গড়েন রোমানা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »