1. : admin :
জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনের ডাক দিয়েছে,ইলেকট্রনিক্স ব্যবসায়ী"ক্ষতিগ্রস্ত"ঐক্য পরিষদ - যায়যায় সময়
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনের ডাক দিয়েছে,ইলেকট্রনিক্স ব্যবসায়ী”ক্ষতিগ্রস্ত”ঐক্য পরিষদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

সারা বাংলাদেশে ওয়ালটন ও মার্সেল ইলেকট্রনিক্স কোম্পানির ক্ষতিগ্রস্ত ডিস্ট্রিবিউটর ব্যবসায়ীদের সংগঠন (বাংলাদেশ ইলেকট্রনিক্স ব্যবসায়ী “ক্ষতিগ্রস্ত”ঐক্য পরিষদ) এর জরুরী সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী ১১/০২/২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে এক মানববন্ধনের ডাক দিয়েছে।

গতকাল শুক্রবার ৭ই ফেব্রুয়ারি জরুরী সভায় বাংলাদেশ ইলেকট্রনিক্স ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত ঐক্য পরিষদের সভাপতি শামীম হোসেন,
সাধারণ সম্পাদক মোকসেদ উল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশের ৬৪ জেলার ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স ব্যবসায়ীগণ এ বিশাল মানববন্ধনে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন সংগঠনের আহবায়ক জাহাঙ্গীর আলম।

সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম যায়যায় সময় সংবাদ মাধ্যমকে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করেন যে: ওয়ালটন ও মার্সেল কোম্পানি ডিস্ট্রিবিউটরদের সাথে দীর্ঘদিন ধরে কৌশলে প্রতারণা করে আসছিল।
কোম্পানি এরিয়া ম্যানেজার কর্তৃক ৪০/৪৫℅ এ পণ্য বিক্রয় করতে নির্দেশনা প্রয়োগ করে বাধ্য করেছেন ।কিন্তু ব্যবসায়ীদের মূলত কমিশন প্রদান করেছেন ১৮%। তাছাড়াও ডিস্ট্রিবিউটরদের হিসাব লেজারে কোম্পানির ম্যানেজমেন্ট কর্তৃক ভুতুড়ে টাকার ব্যালেন্স যোগ করা হয়েছে। যা কখনোই কাম্য নয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সংগঠনের নেতৃবৃন্দ কোম্পানির এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আর অনতিবিলম্বে কোম্পানির সকল প্রকার দূর্নীতি ও প্রতারণা মূলক কর্মকাণ্ড বন্ধ করে, তাদের অনাদায়ী সকল কমিশন ফিরে পেতে চায়। অন্যথায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনের পর কোম্পানির বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »