1. : admin :
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত  - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম রনি,

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৯ জানুয়ারি রোববার বিকালে গাজীপুর জেলা বিএনপির কার্যালয় প্রসঙ্গে কোরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মোহাম্মদ ইব্রাহীম ৷

গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইসরাক, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আতাউর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, সাংগঠনিক সম্পাদক শাহীন প্রমুখ৷

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা, মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এছাড়া গাজীপুর মহানগর বিএনপি এবং সদর মেট্রো থানা বিএনপির উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »