1. : admin :
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান: বিদেশি মদ ও মাদকসহ আটক ৬ - যায়যায় সময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান: বিদেশি মদ ও মাদকসহ আটক ৬ শ্রীপুরে ইমামের মেয়েকে অপহরণ ও বাড়িতে হামলা, ১০ জনের নামে মামলা—৪৮ ঘণ্টা পেরিয়েও উদ্ধার হয়নি কিশোরী ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি শ্রীপুরে রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সম্পাদকীয়: পুলিশে নিয়োগ বিধি সংশোধন ও পদোন্নতি—প্রয়োজন মেধা ও অভিজ্ঞতার ভারসাম্য গাজীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচাদের লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু দৃষ্টিনন্দন হবে খালের পাড়, অর্থনীতিতে রাখবে ব্যাপক ভূমিকা: ত্রাণমন্ত্রী ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান: বিদেশি মদ ও মাদকসহ আটক ৬

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় অবস্থিত ভাওয়াল রিসোর্টে লাইসেন্স ছাড়া পরিচালিত মদের বার ও স্পা সেন্টারে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার (১৮ এপ্রিল) ভোর পর্যন্ত জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন। গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর পরিচালিত এ অভিযানে রিসোর্টের ভেতরে অবৈধভাবে পরিচালিত মদের বার ও স্পা সেন্টার থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে।

গাজীপুরে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভাওয়াল রিসোর্টে অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্যসহ ছয়জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, মাদক ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »