1. : admin :
গাজীপুরে ভাওয়ালগড় ইউপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - যায়যায় সময়
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাজীপুরে ভাওয়ালগড় ইউপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
যায়যায় সময়.কম

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের নির্বাচন
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। আসন্ন এ নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ভাওয়ালগড় ইউনিয়নের সাধারণ মানুষ।
শুক্রবার বিকেলে সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে ভাওয়ালগড় ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগ নেতা হারুন অর রশীদ বিএসসির সভাপতিত্বে ও ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নৌকা প্রতিকের প্রার্থী সালাহ উদ্দিন সরকার,গাজীপুর সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য কফিল উদ্দিন বিএসসি, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শেখ আমিন উদ্দিন, আবু জাফর, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও আওয়ামীলীগ নেতারা সমাবেশে যেগা দিয়ে বলেন, আগামী ১৬ মার্চ ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে। এ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে একটি কুচিক্রি মহল ষড়যন্ত্র করছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের এবং শ্রীপুর পৌরসভার সীমানা জটিলতার সমাধান চেয়ে উচ্চ আদালতে একটি রিট পিটিশন করা হয়। ভাওয়ালগড় ইউনিয়নের নির্বাচন নিয়ে। কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এই নির্বাচন বাধাগ্রস্ত করতে উচ্চ আদালতে যে রিট পিটিশন দায়ের করা হয়েছে তা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »