1. : admin :
গাজীপুরে বৃহত্তম জয়দেবপুর বাজার কমিটির সভাপতি রা.আল মাহমুদ রানা/সম্পাদক বাবুল খান - যায়যায় সময়
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

গাজীপুরে বৃহত্তম জয়দেবপুর বাজার কমিটির সভাপতি রা.আল মাহমুদ রানা/সম্পাদক বাবুল খান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে বৃহত্তম জয়দেবপুর বাজার কমিটি গঠন করা হয়েছে।

৫ আগস্ট স্বৈরশাসকের পতনের পর দখলদারদের হাত থেকে সাধারণ ব্যবসায়ীদের পরিত্রাণের লক্ষ্যে ৭ই ডিসেম্বর রবিবার দুপুরে বাজারের অফিস কক্ষে সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে একটি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৪ সদস্যের নতুন  কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মফিজ সুপার মার্কেটের সত্বাধিকারী রায়হান আল মাহমুদ (রানা) কে সভাপতি এবং জেলা বিএনপি’র সদস্য ও বাবুল স্টোরের সত্বাধিকারী মো: বাবুল হোসেন খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান শহীদ স্মৃতি স্কুল মার্কেটের সভাপতি আবুল হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও মতিউর ট্রেডার্সের সত্বাধিকারী মো: মতিউর রহমান।

নবনির্বাচিত সভাপতি রায়হান আল মাহমুদ রানা সাংবাদিকদের বলেন, গাজীপুরের সর্ববৃহৎ গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্র প্রাচীনতম জয়দেবপুর বাজারের শৃঙ্খলা ফিরিয়ে এনে সর্বসম্মতিক্রমে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, ১৯৯০ সালের নির্বাচনের মাধ্যমে হাসেম ভিলার সভাপতি আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সাধারণ ব্যবসায়ীরা এই কমিটির নেতৃত্বে কার্যক্রম চালিয়ে আসলেও এক পর্যায়ে উভয় ব্যক্তি মারা যাওয়ার পর বিগত আওয়ামী সরকার আমলের কতিপয় স্থানীয় নেতারা এ বাজারটির নিয়ন্ত্রণ নিলে সাধারণ ব্যবসায়ীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »