1. : admin :
গাজীপুরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে গরিব দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন -ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে গরিব দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন -ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নুর

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক গরিব দুঃখী মানুষের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বাঘের বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন গাজীপুর জেলা বিএনপি’র সাবেক কোষাধক্ষ্য ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাতেন বিএসসির সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী ও সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি’র ১নং ওয়ার্ড শাখার সভাপতি হাজী ইসমাইল।

এ সময় আরও উপস্থিত ছিলেন,যুবদল নেতা আজিজুল ইসলাম সিনহা, হাজী আরিফ হোসেন,কাউসার আহমেদ মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা ইউনুস আলী নছ মিয়া, আমিনুল ইসলাম স্বপন, জাসাস নেতা মুকুল মিয়া,সাদ্দাম হোসেন,বদিউজ্জামান, মঞ্জুরুল আলমসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »