
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে আওয়ামীলীগের মদদপুষ্ট ও আওয়ামীলীগের দালাল সাংবাদিক কর্তৃক মিথ্যা, বানোয়াট ও সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানহানিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা কর্মিরা। দুপুরে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আবু বকর ছিদ্দিক। তিনি বলেন প্রশাসনিক কাজে সরকারি বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের সাথে সরকারি অনুষ্ঠানে যোগ দেয়ার ছবি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। ফ্যাসিবাদীরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের রুখে দাঁড়াতে বলেন তিনি। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাজী
ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শরীফ,গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল সরকারসহ গাজীপুর জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।