1. : admin :
গাজীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - যায়যায় সময়
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি মাসুম, সহ-সভাপতি বাবু গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা

গাজীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

১৫ই আগস্ট, শুক্রবার গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাঘের বাজার কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ আবু বকর সিদ্দিক। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান এবং গাজীপুর-৩ আসনের ধানের শীষের কর্ণধার অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও সদস্য সচিব ইনু আলী নছিমিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ শাকিল আহমেদ।

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »