
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
যায়যায় সময়
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে ২০২৫) সকাল ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।
প্রধান আলোচক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জোবাইদা সুলতানা, হাসপাতাল পরিচালক ডা. মোঃ আমিনুল ইসলাম, ড্যাবের যুগ্ম আহ্বায়ক ডা. কামরুল ইসলাম ও ডা. শাহজাহান সিরাজ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাব গাজীপুর জেলা শাখার আহ্বায়ক ডা. মোঃ আলি আকবর পলান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. খলিলুর রহমান।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কোচিত ভূমিকা, স্বাধীনতা-উত্তর রাষ্ট্র গঠনে অবদান ও তার কালজয়ী দেশপ্রেমের নানা দিক তুলে ধরেন। পরে, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা পার্শ্ববর্তী মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।