1. : admin :
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-শিশু নিহত - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-শিশু নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার দুই বছর বয়সী সন্তান নিহত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে।
মোসা. জান্নাতী (২৬), এবং তার দুই বছর বয়সী ছেলে জুনায়েদ। নিহত জান্নাতী তার স্বামী শামীম হোসেনকে নিয়ে বর্তমানে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার তিস্তারগেইট এলাকায় নূরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে টঙ্গীর শিলমুন এলাকায় আকিজ বেকারির পেছনে রেলওয়ে লাইনে হাঁটার সময় ঢাকা-ভৈরবগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে জান্নাতী ও তার শিশুসন্তান মারা যান। ঘটনাটি স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল ও রেলওয়ে পুলিশ (জিআরপি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ রহিমা আক্তার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোশারফ হোসেন জয়
গাজীপুর প্রতিনিধি
০৭-০২-২০২৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »