1. : admin :
গাজীপুরে ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতি: এসআই জামাল উদ্দিনকে সম্মাননা প্রদান - যায়যায় সময়
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

গাজীপুরে ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতি: এসআই জামাল উদ্দিনকে সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

যায়যায়সময়.কম

গাজীপুর: গাজীপুর জেলার জয়দেবপুর থানার এসআই (নি.) জনাব মোহাম্মদ জামাল উদ্দিন জেলার শ্রেষ্ঠ ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটনকারী কর্মকর্তা হিসেবে বিশেষ সম্মাননা লাভ করেছেন। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

১২ই মে ২০২৫ সোমবার অনুষ্ঠিত এই কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী জাবের সাদেকসহ অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসপি ড. চৌধুরী জাবের সাদেক যায়যায় সময়কে বলেন, “ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ, যা তদন্ত কর্মকর্তার দক্ষতা, নিষ্ঠা ও পেশাগত মানদণ্ডের পরিচায়ক। এসআই জামাল উদ্দিন তার বিচক্ষণতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছেন, যা পুলিশের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।”

সম্মাননা গ্রহণকালে এসআই জামাল উদ্দিন বলেন, “এই স্বীকৃতি আমার জন্য গর্বের এবং আগামীর দায়িত্ব পালনে অনুপ্রেরণা। আমি গাজীপুর জেলার জনগণের সেবায় নিজেকে আরও নিবেদিত রাখব।”

এই সম্মাননা তার পেশাগত দায়িত্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতে আরও পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »