1. : admin :
গাজীপুরে কোকোমো সানসেট রিসোর্টে অসামাজিক কার্যকলাপ, বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে কোকোমো সানসেট রিসোর্টে অসামাজিক কার্যকলাপ, বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)
নিজস্ব প্রতিবেদক:
যায়যায় সময়.কম
গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরের আংশিক এলাকায় রাজাবাড়ী ইউনিয়নের পাবুর সড়কের (সূর্যনারায়নপুর) এলাকায় কোকোমো সানসেট রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত রাজাবাড়ী, পাবুর ও সূর্যনারায়নপুর এলাকার তিন শতাধিক নারী-পুরুষ ওই রিসোর্টের সামনে এক ঘন্টাব্যাপী মানব বন্ধন ও বিক্ষোভ করে।
রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন ফরাজি মানবন্ধনে বক্তৃতায় বলেন, ঢাকার মেরুল বাড্ডা (প্রগতি টাওয়ার) এলাকার শহিদুল ইসলাম তার মালিকানাধীন কোকোমো সানসেট রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই রিসোর্ট বন্ধের দাবি জানিয়ে এলেও তিনি তা বন্ধ করেননি। চিনাশুখানিয়া গ্রামের মৃত তফাজ উদ্দিন খানের ছেলে হেলাল উদ্দিন মুঠোফোনে রিসোর্ট মালিককে অসামাজিক কার্যকলাপ বন্ধের অনুরোধ করলে তার ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হেলাল উদ্দিনকে মারধরের হুমকি দেয় এবং মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। এ ঘটনায় হেলাল উদ্দিন শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তাছাড়াও রিসোর্ট মালিক শহিদুল ইসলাম আওয়ামীলীগকে নিয়ে অশ্লীল  গালিগালাজসহ বিভিন্ন ধরনের কটুক্তি করে। যা হেলাল উদ্দিনের মুঠোফোনে রেকর্ড সংরক্ষিত রয়েছে।
মানববন্ধনে এলাকাবাসী তাদের বক্তব্য বলেন, রিসোর্টের নামে এখানে অসামাজিক কার্যকলাপ হয়। অনেক তরুণ-তরুণীর আসা যাওয়া এখানে। মদের আড্ডা হয়। রিসোর্টটি গ্রামের ভিতর হওয়ায় স্কুল, কলেজ পড়োয়া শিক্ষার্থীদের পড়াশোনা ও ধর্মীয় কাজে ব্যাগাত ঘটে।তারা আরও অভিযোগ করেন, ভয়ভীতি দেখিয়ে জোর করে জমি দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ইতোমধ্যেই সে রিসোটর্রে নামে অনেক জমি দখল করে গাছ কেটে ও মাটি ভরাট করেছে। এসব নিয়ে প্রতিবাদ করলেই হুমকি-ধমকি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন গাজীপুর জেলা যুবলীগের সদস্য শহীদুল্লাহ সরদার,
রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাসুল হক সরদার, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ শিকদার, যুগ্ন সম্পাদক বিল্লাল হোসেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য নূরুল ইসলাম শিমুল, যুবলীগ নেতা ইউসুফ আলী শেখ, কাওসার হোসেন দিপু বেলায়েত হোসেন পলান, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন খান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ফকির, রাজাবাড়ী ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি শামসুন্নাহার
কোকোমো সানসেট রিসোর্টের মালিক অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, আমার রিসোর্টে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ হয় না। এখনো পুরোপুরি রিসোর্টের কাজ শেষ হয়নি এবং রিসোর্টটি নির্মানাধীন। আমাকে সামাজিকভাবে হেয়পতিপন্ন করার জন্য ওই ব্যাক্তি কিছু মহিলা ও লোকদের টাকা দিয়ে আমার বিরেুদ্ধে এসব বিভ্রান্তি ছড়াচ্ছে। অভিযোগের কোনও ভিত্তি নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »