1. : admin :
গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে

গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা

শেখ রমজান হাসান নূর:

নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে হাজী নূরুল ইসলাম মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকায় হাজী নূরুল ইসলাম মডেল একাডেমির স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাজী নূরুল ইসলাম মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মুর্শেদ আলমের সঞ্চালনায় হাজী মিন্নত আলী মহিলা মাদ্রাসা এবং মাদ্রাসা দারুল কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠানের সভাপতি হেলাল উদ্দিন মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন।অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফুন নেছা, শারমিন শাহী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী নূর মোহাম্মদ, ভাওয়ালগড় ইউপি মহিলা ওয়ার্ড সদস্য জাহান্নারা বেগম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাতেন বি.এস.সি,বি.এড। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাওয়াল ইউপি সদস্য শফিকুল ইসলাম মোল্লা অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন, বাঘের বাজার শিরিরচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা আক্তার, বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নলজানী মোসাদ্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »