
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তেলিহাটি ইউনিয়ন যুবদল নেতা সিরাজুল ইসলামের সঞ্চালনায় তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এসএম ডা: রফিকুল ইসলাম বাচ্চু।
কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘ জনগণের ভোটের মাধ্যমে দ্রুত জনগণের সরকার , গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। দেশনেত্রী বেগম খালেদা ও তারেক রহমান যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন সেই দেশ বিনির্মাণের জন্য একত্রে কাজ করে যেতে চাই ।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ইকবাল হাসান কাজল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন আকন্দ, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন ডিলারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে চিকিৎসার জন্য বিদেশে থাকা বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনায় সমবেত সকল নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া শেষে অসহায় শীতার্ত মানুষের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।