1. : admin :
গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

শেখ রমজান  হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জ ও বিট অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ রুবেল হোসেন নামে এক যুবককে আটক করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত রেঞ্জ অফিস, সদর বিট অফিস এবং স্টাফ কোয়ার্টারে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আটককৃত রুবেল হোসেন রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকার বাসিন্দা রমিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজেন্দ্রপুর পূর্ব বিট সংলগ্ন বাজারের একটি রাস্তা সংস্কারের সময় বিট অফিসের কর্মকর্তারা বাধা দেন। পরে টাকা নিয়ে কাজ চালানোর অনুমতি দিলেও, পরবর্তীতে আবারও বাধা দেন এবং এক ব্যক্তির নামে মামলা করেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যা একপর্যায়ে হামলায় রূপ নেয়।

রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, দুপুর সাড়ে বারোটার দিকে ৫০-৬০ জন লাঠিসোটা হাতে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা রেঞ্জ অফিসে থাকা একটি মোটরসাইকেল, ল্যাপটপ এবং জানালার কাচ ভাঙচুর করে। এছাড়া বিট অফিস থেকে একটি ল্যাপটপ নিয়ে যায়। এ সময় এক বন কর্মী ও রেঞ্জ কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।

হামলার শিকার বন কর্মী আক্তার হোসেন বলেন, “আমরা রেঞ্জ অফিসে অবস্থান করছিলাম, তখন হঠাৎ লাঠিসোটা হাতে বেশ কিছু লোকজন দৌড়ে এসে গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। আমি ক্যাচিগেট লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু তার আগেই তারা অফিসের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে। আমি তাদের কয়েকজনকে দেখলে চিনতে পারব, তবে কারও নাম জানি না।

রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা নাছিমা আক্তার বলেন, “হামলার সময় আমি আমার অফিসে বসে ছিলাম। দেখি, বেশ কিছু লোকজন লাঠিসোটা হাতে নিয়ে অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর করছে। আমি বাধা দিয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে তারা আমার ওপরও চড়াও হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »