1. : admin :
গাজীপুরে"গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল" - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে”গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল”

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

✍️ শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়

ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের গণহত্যাকান্ডে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ধলাদিয়া কলেজ মাঠ সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী ও শ্রীপুর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন।

সভাপতিত্ব করেন রাজাবাড়ী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ কামাল হোসেন।

আলোচনা সভায় বক্তারা শহীদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং স্বৈরাচার বিরোধী চেতনাকে আরও বেগবান করার আহ্বান জানান।

বক্তারা বলেন,

> “স্বৈরাচারী শাসনের সময় মুসলমানরা বারবার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে যাতে এমন অবস্থা আর ফিরে না আসে, সে জন্য তাওহিদী জনতাকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং সাধারণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন:

রাজাবাড়ী ইউনিয়ন ৯নং শাখার সভাপতি মোঃ আলতাব হোসেন

মুফতি শামীম আহমেদ,জুলাই যোদ্ধা ইমরান মোল্লা,৩নং ওয়ার্ড সভাপতি শাজাহান খান,মুফতি শফিকুল ইসলাম,জুনায়েদ আহমেদ,সুলতান আহমেদ,দেলোয়ার হোসেন মিলন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »