1. : admin :
গণতন্ত্র মঞ্চের বিবৃতির প্রতিবাদ গাজীপুরে বিএনপির সংবাদ সম্মেলন - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গণতন্ত্র মঞ্চের বিবৃতির প্রতিবাদ গাজীপুরে বিএনপির সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের নেতাদের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে গাজীপুর সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (০৭ জানুয়ারী) সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।

গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী বলেন, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে নাগরিক ঐক্যের কার্যালয়ে হামলার ঘটনার বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের দেওয়া বিবৃতি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে বলা হয়, পতিত আওয়ামী লীগ , যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা নাগরিক ঐক্যেসহ বিভিন্ন সংগঠনে অনুপ্রবেশের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তারা বিএনপির নাম ব্যবহার করে নানা অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি বিশ্বাস করে গণতান্ত্রিক মূল্যবোধ, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। তবে গণতন্ত্র মঞ্চ যে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি তাহের মুসল্লি ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল মুসল্লি কে দোষারোপ করছে, তা সম্পূর্ণভাবে বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।  এই ঘটনায়  বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় এবং শুধুমাত্র স্বৈরাচারী আওয়ামী লীগ ধূসরদের কথা শুনে ঘটনা সম্পর্কে সঠিক তথ্য যাচাই না করে গাজীপুর সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে দোষারোপ করে বিবৃতি দেওয়া হয়েছে ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক মুসল্লী, বিএনপি নেতা এমদাদ মুসল্লী,গাজীপুর জেলা বিএনপি’র কোষাধক্ষ্য ইসলাম উদ্দিন, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক আসাদুজ্জামান আসাদ,বদিউল আলম বাদল, সিরাজুল হক মেম্বার প্রমুখ। সংবাদ সম্মেলনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল মির্জাপুর বাজার প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »