1. : admin :
কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফের অতি দরিদ্র পরিবারে অর্থ বিতরণ   - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফের অতি দরিদ্র পরিবারে অর্থ বিতরণ  

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

এম এ এইচ শাহীন

কোম্পানীগঞ্জ সিলেট প্রতিনিধি:

ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এবং ইউএসএ ইসলামিক রিলিফের অর্থায়নে পরিচালিত “সুপ্রিম এশিয়া প্রকল্প” এর আওতায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় নগদ অর্থ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার ৫টি ইউনিয়নের ১নং পশ্চিম ইসলামপুর, ২নং পূর্ব ইসলামপুর, ৩নং তেলিখাল, ৫নং উত্তর রণিখাই, এবং ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের ৬৭টি অতি দরিদ্র পরিবারের মাঝে আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের জন্য মোট ১৬ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রত্যেক উপকারভোগী পরিবার ২৫,০০০ টাকা করে সহায়তা পেয়েছে। এই অর্থ সহায়তার মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো গরু, ছাগল, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা শুরু এবং অন্যান্য আয় বৃদ্ধিমূলক কাজে বিনিয়োগ করে তাদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার সুযোগ পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত। তিনি বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ কোম্পানীগঞ্জে অসাধারণ কাজ করছে। তারা শুধু এই এলাকায় নয়, সারা দেশে প্রশংসনীয় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। আজকের এই অর্থ দিয়ে আপনারা আয় বৃদ্ধিমূলক কাজে বিনিয়োগ করবেন, একতা বজায় রাখবেন, এবং সচেতনভাবে নিজেদের উন্নয়নের জন্য কাজ করবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষিত করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।”

২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর আলম বলেন, ইসলামিক রিলিফের এই সহায়তা আমাদের এলাকায় দারিদ্র্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি উপকারভোগীরা এই অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে আগামী তিন বছরের মধ্যে নিজেদের আয় কয়েকগুণ বাড়াতে সক্ষম হবেন।

উপকারভোগী বাসন্তি রানী বলেন,

আমরা হতদরিদ্র মানুষ। এই টাকা দিয়ে আমি একটি গাভী কিনব। এটি আমাদের পরিবারের আয়ের উৎস বৃদ্ধি করবে। মাহিলা বেগম বলেন, এই টাকা দিয়ে আমি ছোট ব্যবসা শুরু করব এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনবো। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশের সুপ্রিম এশিয়া প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ওহিদুল ইসলাম সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই আরিফ,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের (DBBL) প্রতিনিধিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »