1. : admin :
কাপাসিয়ায় আনসার ভিডিপি’র মহাসমাবেশ অনুষ্ঠিত - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

কাপাসিয়ায় আনসার ভিডিপি’র মহাসমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম রনি,গাজীপুরঃ
কাপাসিয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাসমাবেশ হয়েছে। শান্তি শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্রই, আমরা এ স্লোগানে উপজেলায় ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমাবেশ হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও সংষ্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সিমিন হোসেন রিমি এমপি ৷
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাজীপুর জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মো. আমানত হোসেন খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, উপজেলা বিআর ডিবি কর্মকর্তা দিলারা মনি, কাপাসিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহানারা বেগম, শ্রীপুর উপজেলা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, টঙ্গী থানা কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি এড. মাজাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ ফয়েজ আহমেদ, জুয়েন আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার মোঃ শরীফ হোসেন, ইউনিয়ন দলনেতা আবঃ বাতেন মেম্বার, সাহাব উদ্দিন, রেদোয়ান প্রমুখ।
সিমিন হোসেন রিমি এমপি বলেন, দেশে আনসার ভিডিপি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকান্ড করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ায় লক্ষে আনসার ভিডিপি বিশেষ অবদান রাখে এবং ভবিষ্যতেও রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আনসার ভিডিপি ছাড়া জাতীয় নির্বাচন চিন্তাই করা যায়না।
সমাবেশ শেষে উপজেলায় দায়িত্বরত আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ও অন্যান্য সদস্যদের মাঝে বাইসাইকেল, ছাতা, হটপট, সুপ সেট সহ বিভিন্ন পুরস্কার হাতে তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »