1. : admin :
ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের নির্দেশনা গাজীপুর জেলা বিএনপির - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের নির্দেশনা গাজীপুর জেলা বিএনপির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময় 

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং শক্তিশালী করতে গাজীপুর জেলা বিএনপির পক্ষ থেকে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলার অধীনে থাকা কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা, শ্রীপুর উপজেলা, শ্রীপুর পৌরসভা, গাজীপুর সদর উপজেলা, কাপাসিয়া উপজেলা, কালীগঞ্জ উপজেলা এবং কালীগঞ্জ পৌরসভার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি নতুনভাবে পুনর্গঠনের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব।

সাম্প্রতিক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আসন্ন ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে সব ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি সম্মেলন অনুষ্ঠিত করে নতুন কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে এবং সেই কমিটির পূর্ণাঙ্গ তালিকা গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে জমা দিতে হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। তারা জানান, এ পুনর্গঠনে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয় ঘটিয়ে একটি সুসংগঠিত বিএনপি উপহার দেয়া হবে, যা আগামী রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ আশা করছেন, জেলা বিএনপির এই উদ্যোগ বিএনপির তৃণমূল স্তরে নতুন প্রাণসঞ্চার করবে এবং আগামী দিনে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »