1. : admin :
আসন্ন ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন জামায়াত নেতা নজরুল ইসলাম - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

আসন্ন ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন জামায়াত নেতা নজরুল ইসলাম

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

আসন্ন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ভাওয়ালগড় ইউনিয়ন শাখার সমাজ কল্যাণ বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম।
ভাওয়ালগড় ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দেন। এ সময় দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভায় মোঃ নজরুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। জনগণের সেবা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
সভায় বক্তারা বলেন, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নজরুল ইসলাম ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি ২নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »