1. : admin :
"আদর্শ, নেতৃত্ব ও জনসম্পৃক্ততায় সাহাব উদ্দিন – ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপিকে এগিয়ে নিতে প্রস্তুত" - যায়যায় সময়
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

“আদর্শ, নেতৃত্ব ও জনসম্পৃক্ততায় সাহাব উদ্দিন – ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপিকে এগিয়ে নিতে প্রস্তুত”

শেখ রমজান হাসান (নূর)
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময় 

ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত ও আধুনিক রাজনৈতিক নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে এবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাহাব উদ্দিন—যিনি শুধু একজন রাজনীতিক নন, বরং তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় ও গণতান্ত্রিক নেতৃত্ব, এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী দিকনির্দেশনায় উজ্জীবিত সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে কাজ করে যাচ্ছেন নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে।

তাঁর এই রাজনৈতিক যাত্রাপথে অনুপ্রেরণার প্রধান ভিত্তি গাজীপুর জেলা বিএনপির অন্যতম বলিষ্ঠ নেতা, কেন্দ্রীয় বিএনপির সহ-সাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তাঁর সুদূরপ্রসারী দিকনির্দেশনা ও নেতৃত্বে গাজীপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় হয়েছে—আর সেই ভিত্তিকে আরও মজবুত করতেই সাহাব উদ্দিন মাঠে নেমেছেন।

তিনি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য। আন্দোলন, সংগ্রামে সক্রিয় থেকে তিনি হয়েছেন একাধিক মিথ্যা মামলার শিকার, তবে কোনো সময় আদর্শ থেকে বিচ্যুত হননি।

ভাওয়ালগড় ইউনিয়নের সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ, প্রবীণ ও তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি আজ পরিচ্ছন্ন রাজনীতির রোল মডেল। তাঁর জীবনচিত্র—ত্যাগ, নিষ্ঠা ও জনসেবায় উজ্জ্বল এক অধ্যায়। তিনি কখনো পেছনে থাকেননি, বরং সবার পাশে থেকেছেন নীরবে-নিভৃতে।

নেতাকর্মীরা বিশ্বাস করেন, এমন একজন সাহসী, অভিজ্ঞ ও জনবান্ধব নেতার নেতৃত্বে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি নতুন যুগে প্রবেশ করবে—যেখানে আদর্শ, ঐক্য ও উন্নয়ন থাকবে একত্রে।

👉 “আসুন, সাহাব উদ্দিনের মতো ত্যাগী ও পরীক্ষিত নেতার পাশে দাঁড়াই,গড়ি শক্তিশালী ও সংগঠিত ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »