1. : admin :
অতিদরিদ্য সদস্যদের মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

অতিদরিদ্য সদস্যদের মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

মোঃ হাবিব মিয়া, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নিকলী উপজেলা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র গত ২০২১ সাল হতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে পরিচালিত পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পোর পিউপল (পিপিইপিপি-ইউ) প্রকল্পটি হাওর অধ্যুষিত নিকলী, মিঠামইন ও অস্টগ্রাম এলাকায় বাস্তবায়ন করে আসছে। পিপিইপিপি-ইউ প্রকল্প হতে নিঃস্ব অতিদরিদ্র সদস্যদের ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন আয়বর্ধনমূলক অনুদান প্রদান করে থাকে। এর পাশাপাশি উক্ত প্রকল্প হতে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলার লক্ষ্যেও কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ০২ নভেম্বর ২০২৪ খ্রি: হতে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিকলী উপজেলায় মাসব্যাপি সেলাই প্রশিক্ষণের আয়োজন করে থাকে। উক্ত প্রশিক্ষণে নিকলী সদর, কারপাশা ও দামপাড়া ইউনিয়নের মোট ২৫ জন নিঃস্ব অতিদরিদ্র মহিলা সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে একটি করে সেলাই মেশিন ও বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রাপ্ত সকল সদস্য উক্ত জ্ঞানকে কাজে লাগিয়ে পারিবারিক আয় বর্ধনে সচেষ্ট থাকার ব্রত নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »