1. : admin :
সামাজিক যোগাযোগমাধ্যমে আলহাজ্ব আবু বকর ছিদ্দিককে নিয়ে অপপ্রচার ও সম্মানহানির অভিযোগে থানায় জিডি - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

সামাজিক যোগাযোগমাধ্যমে আলহাজ্ব আবু বকর ছিদ্দিককে নিয়ে অপপ্রচার ও সম্মানহানির অভিযোগে থানায় জিডি

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিককে নিয়ে অপপ্রচার ও সম্মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা যায়, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার বাসিন্দা মো. সাদ্দাম হোসেন (৩২) গত ৫ মার্চ ২০২৬ তারিখে জয়দেবপুর থানায় আলহাজ্ব আবু বকর ছিদ্দিক এর পক্ষে এই সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর–২৫০।

জিডিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে আলহাজ্ব আবু বকর ছিদ্দিককে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। ওই পোস্টের মাধ্যমে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগকারী আরও জানান, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে অপপ্রচার বন্ধ করার চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় তিনি আইনগত সহায়তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হন।

এ বিষয়ে জয়দেবপুর থানা পুলিশ জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »