1. : admin :
শ্রীপুরে শতবর্ষী বৃদ্ধর পৈতৃক ভিটেমাটি রক্ষার আকুতি - যায়যায় সময়
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

শ্রীপুরে শতবর্ষী বৃদ্ধর পৈতৃক ভিটেমাটি রক্ষার আকুতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

টি আই সানি

গাজীপুরের শ্রীপুরে ১১৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ ওমেদ আলীর ভিটেমাটি জবরদখল করে নেয়া পায়তারা করছে এলাকার কিছু দখলবাজ ।

ভাড়াটে সন্ত্রাসী প্রকাশ্যে বৃদ্ধ ওমেদ আলীর ভিটেবাড়িতে প্রকাশ্যে হামলা চালিয়ে ভাংচুর করে আতংক সৃষ্টি করছে সন্ত্রাসী রফিক। পৈতৃক ভিটেমাটি রক্ষার জন্য প্রশাসনের সহযোগীতা চেয়েছেন শতবর্ষী বৃদ্ধ ওমেদ আলী ও তার পরিবার।

সোমবার সকালে উপজেলার মুলাইদ গ্রামে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিটেমাটি ও মিথ্যা অভিযোগ থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

ভুক্তভোগী ওমেদ আলী উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মৃত আসন আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে বৃদ্ধ ওমেদ আলী বলেন, গত কয়েক মাস যাবৎ বাবার রেখে যাওয়া পৈতৃক ভিটামাটি জবরদখলে নিতে স্থানীয় আব্দুল কাদির ভাড়াটিয়া সন্ত্রাসীর মাধ্যমে বাসাবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করছে। তার অত্যাচারে আমি ও আমার পরিবার অতিষ্ঠ। প্রাণহানির শঙ্কায় শঙ্কিত রয়েছি। কাদির নিজে তার লোকজন দিয়ে তার ভাড়া বাড়ী ভাংচুর করে আমাদের নামে অভিযোগ দিয়েছে। বাবার রেখে যাওয়া পৈতৃক ভিটামাটি রক্ষার জন্য আমি প্রশাসনের সহযোগীতা চাই। তিনি আরও জানান ভাড়াটে সন্ত্রাসীর দেশীয় অস্ত্রের মহড়ায় সব সময় আমার পরিবারের লোকজন শঙ্কিত থাকে। এসময় বৃদ্ধ ওমেদ আলীসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »