1. : admin :
শ্রীপুরে রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - যায়যায় সময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ইমামের মেয়েকে অপহরণ ও বাড়িতে হামলা, ১০ জনের নামে মামলা—৪৮ ঘণ্টা পেরিয়েও উদ্ধার হয়নি কিশোরী ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি শ্রীপুরে রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সম্পাদকীয়: পুলিশে নিয়োগ বিধি সংশোধন ও পদোন্নতি—প্রয়োজন মেধা ও অভিজ্ঞতার ভারসাম্য গাজীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচাদের লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু দৃষ্টিনন্দন হবে খালের পাড়, অর্থনীতিতে রাখবে ব্যাপক ভূমিকা: ত্রাণমন্ত্রী ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ শেখ রমজান হাসান নূর এর কবিতা- নিরব গাছতলার একাকীত্ব 

শ্রীপুরে রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ি বাজার ইজারা প্রদানকে কেন্দ্র করে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা শাহানুর সরকার।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় রাজাবাড়ী ব্যবসায়ী বাজার কমিটির কার্যালয়ে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানুর সরকার বলেন, তিনি রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা মরহুম সরাফত আলী সরকার দীর্ঘদিন রাজাবাড়ী ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত একজন সৎ ও ন্যায়নিষ্ঠ চেয়ারম্যান ছিলেন।

তিনি বলেন, ছাত্রদল থেকে রাজনীতির পথচলা শুরু করে দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থনে তিনি রাজাবাড়ী ইউনিয়নসহ শ্রীপুর উপজেলায় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

শাহানুর সরকার অভিযোগ করেন, তাঁর জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে ক্ষুণ্ন করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অখ্যাত প্রিন্ট মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। ইতোমধ্যে তিনি বিষয়টি দলের উচ্চপর্যায়ে অবহিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান।

বাজার ইজারা প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে রাজাবাড়ী বাজার ইজারার জন্য ১৪ জন অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত একজন দরদাতা দরপত্র জমা দেন। পরবর্তীতে সর্বোচ্চ দরদাতা হিসেবে সারোয়ার জামান (সেমু সরকার) ইজারা লাভ করেন, যা সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় এবং সরকারি নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ইজারাদার তাঁর বড় ভাই হলেও এ প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁকে জড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে তিনি অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং রাজাবাড়ী ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন, যুগ্ম আহ্বায়ক এড. মাহিদুল ইসলাম নয়ন, বিএনপি নেতা আকতার সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান জিকু, আহ্বায়ক সদস্য সাইদুর রহমান, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহ আলম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সাজেদুল ইসলাম মিঠুন, মো. মন্জুর রহমান, আল-আমিন মোল্লা, সাখাওয়াত হোসেন সবুজ (শ্রীপুর উপজেলা ছাত্রদল), মোফাজ্জল ফকির (রাজাবাড়ী ইউনিয়ন ছাত্রদল), রাসেল আফ্রাদ, মো. মাজহারুল ইসলাম ও মামুন শেখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »