1. : admin :
শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও হত্যা হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন - যায়যায় সময়
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে নাগরিক সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনিক ভবন চেয়ে মানববন্ধন রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ডা. আলী আকবর পলান জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল

শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও হত্যা হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
filter: null; fileterIntensity: null; filterMask: null; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (12, 0);aec_lux: 235.8154;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 46;

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

শ্রীপুরের মারতা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল হাইয়ের ছেলে আব্দুল হালিম।

১৬ই মে ২০২৬ শনিবার দুপুরে প্রহলাদপুর ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে তার অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে আব্দুল হালিম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জেরে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক খন্দকার জাকির হোসেন এবং খন্দকার মনির হোসেন তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। তিনি দাবি করেন, খন্দকার জাকির হোসেন নিহত ছাত্রদল নেতা ফারুক মাহমুদ হত্যা মামলার ১ নম্বর আসামি এবং খন্দকার মনির হোসেন তারই চাচাতো ভাই আক্তার হোসেন হত্যা মামলার আসামি।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি তাদের নেতৃত্বে মারতা বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে।

আব্দুল হালিম বলেন, বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোনো সমাধানে না গিয়ে উল্টো চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান। এতে তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »