1. : admin :
লিথি গ্রুপ শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ,এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক - যায়যায় সময়
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লিথি গ্রুপ শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ,এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সদর থানার বানিয়ারচালা (বাঘের বাজার) এলাকার এ্যাপারেলস-২১ লিমিটেড (লিথি গ্রæপ) পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার এবং বকেয়া বেতনের দাবীতে মহাসড়কের বাঘের বাজার মন্ডল ইন্টিমেন্টস পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর ইন্সপেক্টর আবদুল লতিফ জানান, ওই কারখানার টেক্সটাইলস্ ও ডাইং সেকশনের শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশ করে উৎপাদন কাজ শুরু করে। গত ০৯ নভেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মতে লিথি গ্রæপের গার্মেন্টস সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।

আন্দোলনরত শ্রমিক বেলায়েত, আনোয়ার হোসেন ওশাপলা আক্তার বলেন, অক্টোবর মাসের বেতন না দিয়ে লিথি গ্রæপের গার্মেন্টস সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নামেমিথ্যা বানোয় অভিযোগ উল্লেখ করে মামলা দায়ের করে। আমাদের দাবী বকেয়া বেতন, নিরীহ শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার এবং কারখানা খুলে দিতে হবে।

শিল্প পুলিশ অরো জানায়, বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮ টায় গার্মেন্টস বিভাগের কিছু শ্রমিক লিথির পাশে প্যানটেক্স মোড় এলাকায় জমায়েত হতে থাকে। এক পর্যায়ে তারা তাদের বকেয়া বেতন ও মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করতে বিক্ষোভ করতে থাকে। পরে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে। কাখানার মালিক পক্ষের সাথে তাদের বকেয়া বেতন, নিরীহ শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার এবং কারখানা খুলে দেওয়ার বিষয়ে কথা বলার আশ^াস দিলে সোয়া এক ঘন্টা পর বেলা পৌণে ১১ টায় শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে লিথি গ্রæপের গার্মেন্টস সেকশনের কর্তৃপক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »