1. : admin :
“রামিসা হত্যা মামলায় কঠোর অবস্থানে ঢাকা বার, অভিযুক্তের পক্ষে লড়বে না কোনো আইনজীবী” - যায়যায় সময়
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

“রামিসা হত্যা মামলায় কঠোর অবস্থানে ঢাকা বার, অভিযুক্তের পক্ষে লড়বে না কোনো আইনজীবী”

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ।

শুক্রবার (২২ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন  ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সালাম খান।

তিনি জানান, ঢাকা বার কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী আদালতে দাঁড়াবেন না।

তিনি আরও বলেন, শিশু রামিসার ওপর সংঘটিত নৃশংস ঘটনাটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। মানবিক দিক বিবেচনায় এবং ঘটনার ভয়াবহতায় আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হওয়ার পর সন্দেহভাজন সোহেল রানা শিশুটিকে নিজের কক্ষে ডেকে নেয়। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে দেহ খণ্ডবিখণ্ড করা হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও প্রধান অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে একই দিন সন্ধ্যায় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে সোহেল রানা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »