
শুভেচ্ছা বার্তা ডেস্ক:
যায়যায় সময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাওয়ালগড় ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, ভাওয়াল গড় ইউনিয়ন শাখা যুব বিভাগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসাইন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজানের আত্মসংযম, ন্যায়বোধ ও ত্যাগের শিক্ষা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী সমাজ গড়ে তোলা আজ সময়ের দাবি। ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পাবে, যখন সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করা যাবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক নেতৃত্বের বিকাশে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি উন্নত, পরিকল্পিত ও মানবিক ভাওয়ালগড় ইউনিয়ন গড়ে তুলতে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের রোজা ও ইবাদত কবুল করুন এবং দেশ ও জাতিকে শান্তি, ন্যায় ও সমৃদ্ধির পথে পরিচালিত করুন।
✨ সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🤲