1. : admin :
বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভীকে গাজীপুর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভীকে গাজীপুর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

গাজীপুর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন গাজীপুর-৩ আসনের ভবিষ্যৎ কর্ণধার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জননেতা ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি এবং সদস্য সচিব আলহাজ আবু বকর ছিদ্দিকসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে তারা বিএনপির চলমান আন্দোলন, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনে দলকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গাজীপুর সদর বিএনপি আগামী দিনে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে এবং জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »