1. : admin :
বাড়িয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কাপাসিয়ায় গণমাধ্যম কর্মীদের মানববন্ধন - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

বাড়িয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কাপাসিয়ায় গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম রনি,গাজীপুরঃ

তথ্য সংগ্রহ করতে যাওয়া গাজীপুরের একাধিক সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

৪ মার্চ শনিবার থেকে সকাল ১১ টায় কাপাসিয়া প্রেসক্লাব চত্বরে এ অনুষ্ঠান হয়।

আহত সাংবাদিকেরা হলেন, একাত্তর টিভির ও দৈনিক মানবজমিন পত্রিকার ইকবাল আহমদ সরকার, আরটিভির আজহারুল ইসলাম, দৈনিক মানবন্ঠের শামসুল হক ভূইয়া, মোহনা টিভির আতিকুর রহমান।

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাইফুল ইসলাম শাহীন ৷ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুছা খান রানা ৷

সভায় আরো মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক, জাকির হোসেন কামাল, শাকিল হাসান, মজিবুর রহমান মিলন, আব্দুল কাইয়ুম, সফিউদ্দিন আহমেদ জিন্নাহ, খোরশেদ আলম, সাইদুল ইসলাম রনি, তাওহীদ হোসেন মিন্টু প্রমুখ এ সময় উপস্থিত থাকেন ।
জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গাজীপুরের বাড়ীয়া ইউনিয়নের চিলনী রুশাদিয়া ও কুমুন এলাকার স্থানীয় লোকজনের বিলের জমি ঘিরে নির্মিত একটি বাঁধ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর বাড়িয়া ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান হাবীর এর নেতৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনায় নুরু খান বাদী হয়ে স্থানীয় চেয়ারম্যান হাবীবুর রহমান সহ ৬ জনের নামে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »