1. : admin :
পারুলী নদী ও বিন্দাই খাল খননে পাল্টে যাবে শ্রীপুরের কৃষি অর্থনীতি: এমপি রফিকুল ইসলাম বাচ্চু - যায়যায় সময়
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

পারুলী নদী ও বিন্দাই খাল খননে পাল্টে যাবে শ্রীপুরের কৃষি অর্থনীতি: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময়
গাজীপুরের শ্রীপুরে কৃষি অর্থনীতিতে গতি ফেরাতে ও দেশীয় মাছের অভয়াশ্রম গড়তে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নদী ও খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর ও রাজেন্দ্রপুর এলাকায় প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের ‘পারুলী নদী’ ও ‘বিন্দাই খাল’ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চু।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “এই নদী ও খাল খনন সম্পন্ন হলে এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি কেবল জলাবদ্ধতা দূর করবে না, বরং দেশীয় মাছের যোগান দিতেও সহায়ক হবে।” তিনি আরও নিশ্চিত করেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যেই এই খনন কাজ সম্পন্ন করা হবে।
​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুর রহমান, এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব।
​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হান্নান, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মো. গোলাম মোর্শেদ মুরাদ, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন, সদস্য সচিব হাজী রাকিব মোড়ল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম নয়ন, যুগ্ন আহ্বায়ক শাহনূর সরকার, আহবায়ক সদস্য আব্দুস সামাদ আজাদ,সাইদুল ইসলাম সাঈদ এবং স্থানীয় ইউপি সদস্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় ও তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। খনন কাজ শেষ হলে পারুলী নদী ও বিন্দাস খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে, যা স্থানীয় কৃষকদের সেচ সুবিধা ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »