1. : admin :
নিকলীর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে চাঁদাবাজি, ছিনতাই ও ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

নিকলীর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে চাঁদাবাজি, ছিনতাই ও ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

মোঃ হাবিব মিয়া, হাওরাঞ্চল কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জে নিকলীর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে চাঁদাবাজি, ছিনতাই ও ধর্ষণ এই অপ্রত্যাশিত ঘটনাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার( ২৭ ফ্রেবুয়ারি) সকাল ১১টায়

বিক্ষোভ মিছিলটি নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে নিকলীর প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, নিকলীর মানুষ যেন ধর্ষণ শব্দটাও না শুনে সেদিকে বিশেষ খেয়াল রাখবেন,কেউ এমন অপকর্ম করার সাহস যেন না পায় তার জন্য সবসময়ই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বোনদের স্কুল,কলেজ,কোচিং টাইমে এবং রাস্তাঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সচেতনতা বৃদ্ধি করার জন্য লিফলেট বিতরণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বক্তরা আইনশৃঙ্খলার অবণতির কথা উল্লেখ করে বলেন, প্রকাশ্যে,গোপনে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারিত্ব, রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে, আপনারা আপনাদের টহল ডিউটির মাধ্যমে সেটা প্রতিহত করুন।

বিভিন্ন নাগরিক সেবার হয়রানির কথা উল্লেখ করে ছাত্র নেতারা বলেন, ইউনিয়ন পরিষদে জন্মসনদ ও উপজেলাতে আইডি কার্ডসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ আসছে। ভুক্তভোগীরা বলেন টাকা দিলে নাকি কাজ আগে হয়ে যায় কিন্তু টাকা না দিলে মাসের পর মাস তাদের অপেক্ষা করে রাখা হয়।নাগরিক সেবা আমাদের অধিকার। যারা নাগরিকদের হয়রানি করে তাদের নিন্দা জানাই। যতদ্রুত সম্ভব নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করুন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছে নিকলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »