1. : admin :
নিকলীতে ব্রি ধান-১০৩ জাতের নমুনা শস্য কর্তন ও নবান্ন উৎসব অনুষ্ঠিত। - যায়যায় সময়
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

নিকলীতে ব্রি ধান-১০৩ জাতের নমুনা শস্য কর্তন ও নবান্ন উৎসব অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

মোঃ হাবিব মিয়া

নিকলী কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় চলতি মৌসুমে বিভিন্ন জাতের আমন ধানের বাম্পার ফলন হয়েছে । এখন আমন ধানের কর্তন চলছে। হেমন্তের শেষে বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধান মনে এক অন্যরকম দোলা দেয়।

নিকলীতে এবার আমনের নতুন জাত ব্রি ধান-১০৩ এর চমৎকার ফলন হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করন প্রকল্পের আওতায় জারইতলা ইউনিয়নের ধারিশ্বর গ্রামের কৃষক মো: আক্কাস আলি ধানটি আবাদ করে ভালো ফলন পেয়েছেন।
গত মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) ২০২৪ ব্রি ধান-১০৩ জাতের ধানের নমুনা শস্য কর্তন ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।

নিকলী উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আবু হানিফ,উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিএম সেলিম রেজা,জনস্বাস্থ্য অধিদপ্তর উপসহকারী প্রকৌশলী বোরহান উদ্দিন,
উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল কুমার দে,উপজেলা একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব,উপজেলা রিসোর্স সেন্টার প্রশিক্ষক নাহিদা,উপজেলা সমবায়  অফিসার সালেহা খাতুন,উপজেলা আইসিটি অফিসার এফ এম নূর-উজ-জামান,উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি এজিএম. আশিকুর রহমান আশিক,উপজেলা ফায়ার সার্ভিস অফিসার রুস্তম আলী,ইউডিএফ দুর্গারানী সাহা,সাংবাদিক হাবিব মিয়া,উপজেলা কৃষি দপ্তরের সকল উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণী বৃন্দ।

ব্রি ধান-১০৩ জাতের নমুনা শস্য কর্তনে হেক্টর প্রতি প্রায় ৬.০ টন ফলন পাওয়া যায়। ফলন ভালো হওয়ায় পরবর্তী বছরে জাতটি আবাদে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আতাই রাব্বি বলেন আমি উপজেলা কৃষি অফিসার স্যারের নির্দেশনায় নতুন জাতটির সম্প্রসারণে কাজ করে যাচ্ছি।উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ব্রি ধান ১০৩ একটি উচ্চফলনশীল জাত, ফলন ভালো হওয়ায় আগামী মৌসুমে এর আবাদ অনেকাংশে বাড়বে এবং কৃষক উপকৃত হবে বলে আশা করি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »