1. : admin :
নিকলীতে 'বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নিকলী ছাত্রদলের মানববন্ধন - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

নিকলীতে ‘বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নিকলী ছাত্রদলের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

হাবিব মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের নিকলীতে ‘বিশ্ব মানবাধিকার দিবস’ উপলক্ষে আওয়ামী শাসনামলে গুমের শিকার সকল নাগরিকের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার ও বিএনপি নেতা কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নিকলী উপজেলা ছাত্রদলের আয়োজনে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রী কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী কমিটি সম্মানিত সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি এবং বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক শেখ মজিবুর রহমান ইকবালের নির্দেশে নিকলী উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) আহব্বায়ক হৃদয় হাসানের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন নিকলী উপজেলা ছাত্রদলের যুন্ম আহবায়ক সিয়াম হাসান অক্ষয়, নিকলী উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা মেহেদি হাসান বাদশা, সারোয়ার আহমেদ শরীফ, শিহাব আল হেবিন, রামিম, মোঃ দিপু, রনি,তারেক, হিমুল, ইমন সহ শতাধিক ছাত্রদলের কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনের বক্তারা বলেন, ‘আওয়ামী শাসনামলে শুধু বিরোধী দলের নেতাকর্মীরাই নন, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশুসহ কারোরই কোনো নিরাপত্তা ছিল না। এদের অধিকাংশই গুম, গুপ্ত হত্যা এবং বিচার-বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী শাসকগোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে গত ১৬ অথবা ১৭ বছরে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছিল। সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে নইলে ছাত্র জনতার যে বিপ্লব তা ভলণ্ডিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »