1. : admin :
নিকলীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে  ওয়াকাথন, মুক্ত আড্ডা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

নিকলীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে  ওয়াকাথন, মুক্ত আড্ডা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ হাবিব মিয়া,

হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

“নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার”এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জে নিকলীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে ওয়াকাথন, মুক্ত আড্ডা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওয়াকাথন, মুক্ত আড্ডা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।

নিকলী উপজেলা নিবার্হী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারী সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম সৌরভ ।

অনুষ্ঠানের স্বাগতীয় বক্তব্য রাখেন,উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির।

এ সময়ে উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন,

উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল হক রাকিব,উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল কুমার দে, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমেন্ডার মোজাম্মেল হক আবির, উপজেলা সাবেক কমেন্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কফিল উদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ রুস্তম আলী, ইউ ডি এফ দুর্গা রাণী সাহা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির বলেন দুস্থ অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর কিশোরী,স্বামী নিগৃহা নারী, সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নে লক্ষে জনহিত করার কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজ সেবা কাজ করে যাচ্ছে। জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়, নিকলী, কিশোরগঞ্জ হতে পল্লী সমাজসেবা ও পল্লী মাতৃকেন্দ্র ক্ষুদ্রঋণ খাতে ১৮টি প্রকল্প গ্রামের সর্বমোট ৯৯ জন উপকারভোগীর মাঝে সর্বমোট = ৩১,৪০,০০০/- (একত্রিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা ঋণ বিতরণ করা হয়। এছাড়াও নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ০৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রমের আওতায় সর্বমোট = ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা ঋণ বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »