1. : admin :
দেশের পরাজিত শক্তি বিদেশে বসে আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহবান- ডাঃ বাচ্চু - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

দেশের পরাজিত শক্তি বিদেশে বসে আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহবান- ডাঃ বাচ্চু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়েছিল। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেননি বা দেশ ছেড়ে পালিয়ে যাননি। বরং দেশের মাঠে-ঘাটের মানুষকে সঙ্গে নিয়ে যুদ্ধ করেছেন। এমনকি তার পরিবার ও সন্তানদের বিপদের মুখে পড়ার বিষয়টি জেনেও তিনি স্বাধীনতার ঘোষণা দেন।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় গাজীপুর জেলা বিএনপি’র আয়োজনে নেতাকর্মীরা সদর উপজেলার বাঘের বাজার থেকে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি পুষ্পদাম রিসোর্টে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ডা. রফিকুল ইসলাম বাচ্চু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আজ দেশের বিরুদ্ধে বিদেশে বসে পরাজিত স্বৈরশাসকরা আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম সরকার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, শরিফুল ইসলাম শরীফ, আজিজুল ইসলাম সিনহা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নস মিয়া, আরিফ হোসেন, গাজীপুর সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মুকুল মিয়া,যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন জাসাসের সভাপতি পদপ্রার্থী মুখলেসুর রহমান, মামুন মিয়া,সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »