1. : admin :
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনশিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনশিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

টি.আই সানি

শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি: 

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনশিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। পর্যটনশিল্পের মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ২০১৮-২০১৯ আর্থিক বছরে জিডিপিতে পর্যটন খাতের অবদান ৩.২ শতাংশ। পর্যটনশিল্পকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হলে আরো অনেক বেশি পর্যটক আকর্ষণ করতে হবে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগে কাজ করতে হবে। বাংলাদেশের পর্যটনশিল্পে সম্ভাবনা খুবই উজ্জল। বাংলাদেশের পর্যটন শিল্পকে আরো উন্নত করার জন্যে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াড ২০২৩ এর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন (বিটিইএ) এর উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিটিইএ’র সভাপতি শহিদুল ইসলাম সাগর এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ইন্দো-ইউরোপিয়ান চেম্বার অব স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিপি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তাষ কুমার দেব প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »