1. : admin :
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময় 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭১ টেলিভিশন, বাংলা নিউজ ২৪ ও মানবজমিনের স্থানীয় প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব।

শনিবার সকালে হোতাপাড়া স্ট্যান্ডে গাজীপুর সদর উপজেলা ও জেলার সংবাদ কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে সাংবাদিক আজিজ মিয়া রুবেলের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মাইটিভির প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম, যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক , সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন,গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, প্রচার সম্পাদক টিটু সরকার, সদস্য সাদিকুর রহমান সাগর, আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে হত্যার সাথে জড়িত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্ৰেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।
এছাড়াও জামালপুরে পুলিশ সুপার নাসিমের দায়িত্বজ্ঞানহীন ঐদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য তাকে প্রত্যাহার সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »