
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেল করেছে গাজীপুর জেলা ও সদর উপজেলা মৎস্যজীবি দল। বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যলয় সংলগ্ন অফিস কক্ষে সংবাদ সম্মেলনে দলের নেতৃবৃন্দ অপপ্রচারের বিরুদ্ধে এ প্রতিবাদ জানান।
গাজীপুর জেলা মৎস্যজীবি দলের আহবায়ক সিদ্দিক হোসাইন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, স্থানীয় নূরুল ইসলাম নূরু জেলা মৎস্যজীবি দলের আহবায়ক সিদ্দিক হোসাইন এবং সদর উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের মিথ্যা অভিযোগ এনে অপ্রচার চালায়। প্রকৃত পক্ষে নূরুল ইসলাম নূরু আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী। নূরুল ইসলাম নূরু ১৭ বছর আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। গাজীপুরের এক শ্রমিক নেতার সাথে যোগসাজস করে জয়দেবপুরের হোতাপাড়া অটো-সিএনজি স্ট্যান্ডে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারে আমলে জয়দেবপুর থানা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে লিয়াজোঁ করে নিয়মিত চাঁদাবাজী করেছে। সে এখন বিএনপির অঙ্গ সংগঠন মৎস্যজীবি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট এবং সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমরা গাজীপুর জেলা ও সদর উপজেলা মৎস্যজীবি দলের পক্ষ থেকে ওইসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মামুন-অর রশীদ, সহ-সভাপতি আবুল কালাম আজদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সেলিম ভূঁইয়াসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
প্রসঙ্গত, সম্প্রতি নূরুল ইসলাম নূরুকে সভাপতি এবং আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ভাওয়ালগড় ইউনিয়ন মৎস্যজীবি দলের কমিটি ঘোষনা করে নেতৃবৃন্দ। পরবর্তীতে তাদেরকে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারে আমলে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। তাছাড়া তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মানুষকে মিথ্যা অযুহাতে হয়রানি করারও অভিযোগ উঠায় তাদের ওই কমিটি ভেঙ্গে দিয়ে ভাওয়ালগড় ইউনিয়ন মৎস্যজীবি দলের নয়া কমিটি ঘোষনা করে নেতৃবৃন্দ।