1. : admin :
গাজীপুরের ভবানীপুরে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের উপর হামলা,আহত চারজন - যায়যায় সময়
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

গাজীপুরের ভবানীপুরে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের উপর হামলা,আহত চারজন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক সাংবাদিকের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ তার পরিবারের নারী সদস্যসহ চারজন আহত হয়। দুপুরে সদর উপজেলার ভবানীপুর (বেপারীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।ভুক্তভোগী সাংবাদিক গাজীপুরের স্থানীয় দৈনিক আজকের জনতা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। তিনি সদর উপজেলার ভবানীপুর এলাকার মৃত লাল মিয়ার ছেলে আমিনুল ইসলাম। ভুক্তভোগী  জানান, স্থানীয় মৃত হেকিম বেপারীর ছেলে বিল্লাল বেপারী (৫০), এবং তার ছেলে জাহিদ (২৫), জহিরুল ইসলাম (৩০) সহ আরও কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়ির প্রবেশপথে অবৈধভাবে পিলার স্থাপন করেন। এতে বাধা দিলে তারা হুমকি দেয় এবং পরে আমিনুল ইসলামের  পরিবারকে মারধর করে।হামলায় আমিনুল ও  তার স্ত্রী রাজিয়া সুলতানা পাপিয়া, ভাই নুরুল ইসলাম এবং হারুন আহত হন। নুরুল ইসলাম কুড়ালের আঘাতে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আমিনুল ইসলাম আরোও জানান, সাংবাদিকতা করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তুলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানান। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সাংবাদিকসহ তার পরিবারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »