1. : admin :
গাজীপুরে সদর উপজেলায় ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আজ। - যায়যায় সময়
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

গাজীপুরে সদর উপজেলায় ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আজ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়. কম
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর তিনটি ইউনিয়নের নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
মধ্যরাতে শেষ হবে নির্বাচনী প্রচার-প্রচারণা। বৃহস্পতিবার (১৬ মার্চ ) সদর উপজেলার ভাওয়ালগড়, পিরোজালী মিজাপুর, ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তের প্রচারণা শেষে ভোটের হিসাব-নিকাশ কষছেন প্রার্থীরা।
প্রচার-প্রচারণার শেষ দিনে পাড়া-মহল্লা, অলিগলি মুখরিত মাইকিংয়ে। বিভিন্ন জায়গা ছেয়ে গেছে পোস্টার আর লিফলেটে। প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন শেষ মুহূর্তের গণসংযোগ ও প্রচারণা। সেই সঙ্গে পাড়া-মহল্লায় ভোটারদের মধ্যে বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। তাদের প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন।
এদিকে প্রার্থী ও ভোটারদের পাশাপাশি নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। জয়দেবপুর থানা পুলিশ নির্বাচন প্রচারণাকালে বড় ধরনের কোন বিশৃঙ্খলার অভিযোগ না পেলেও ছোটখাটো অভিযোগের বিষয়ে মাথায় রেখেই এলাকায় বাড়িয়েছেন নিরাপত্তা।
উপজেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভাওয়ালগড়, ৫২ হাজার ২০০ জন, পিরুজালী ১৬ হাজার ৪৮৫ জন, মির্জাপুর ২৮ হাজার ৬৬৫ জন ভোটার বিরতিহীনভাবে তাদের ভোট প্রয়োগ করবে। এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নির্বাচন কমিশন। বুধবার দুপুরের পর থেকে মাঠে নামবে বিজিবি।
এবার সদর উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ১৩ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ৩৫ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ১০১ জন। এসব পদে মোট ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিগে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ করা হচ্ছে, নৌকা প্রতিকের প্রার্থীরা জোরপূর্বক হুমকি ধামকি দেওয়ায় তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তবে এ বিষয় জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানান কোন মিথ্যা মামলা নেওয়া হচ্ছে না। একটি বিষয়ে অভিযোগ হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গাজীপুর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোন প্রার্থী ভোট কারচুপি বা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের কোন ছাড় দেয়া হবে না। এজন্য ৩ টি ইউনিয়নে বাড়তি ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হবে ।ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আজ। শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন, উন্নয়নে যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন তারা। আর নির্বাচন কর্মকর্তারা দিলেন সুষ্ঠু ভোটের আশ্বাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »