1. : admin :
গাজীপুরে সচেতনতার অভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু - যায়যায় সময়
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে সচেতনতার অভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু জয়দেবপুর চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের পরিচয়ে প্রতারণা টানা বর্ষণে তলিয়ে গেল শত শত বিঘা পাকা ধান, চরম ক্ষতির মুখে কৃষক মাওনা চৌরাস্তায় মহাসড়কে হাঁটু পানি: দুর্ভোগে লাখো মানুষ, প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ পারুলী নদী ও বিন্দাই খাল খননে পাল্টে যাবে শ্রীপুরের কৃষি অর্থনীতি: এমপি রফিকুল ইসলাম বাচ্চু মেসার্স উপবন ফিলিং স্টেশনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রতিবাদ” শ্রীপুরে বিএনপি নেতার ওপর হামলা ও লক্ষাধিক টাকা ছিনতাই: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান: বিদেশি মদ ও মাদকসহ আটক ৬ শ্রীপুরে ইমামের মেয়েকে অপহরণ ও বাড়িতে হামলা, ১০ জনের নামে মামলা—৪৮ ঘণ্টা পেরিয়েও উদ্ধার হয়নি কিশোরী ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি

গাজীপুরে সচেতনতার অভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 
গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার শিরিরচালা এলাকায় অসাবধানতা ও সচেতনতার অভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম শফি (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম স্থানীয় শরাফত আলীর ছেলে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করতেন এবং সবার কাছে একজন শান্ত ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে জমে থাকা গোসলের পানির গর্ত থেকে মোটরের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ করছিলেন শফিকুল ইসলাম। একপর্যায়ে মোটরের নিচে ময়লা আটকে গেলে পানি চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই তিনি হাত দিয়ে মোটরের নিচের ময়লা পরিষ্কার করতে যান। এ সময় মোটরে বিদ্যুৎ প্রবাহ থাকায় তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তারা সবাইকে বৈদ্যুতিক মোটর বা যন্ত্রপাতি ব্যবহারের আগে বিদ্যুতের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করার আহ্বান জানান।
এ বিষয়ে জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত ওসি নয়ন কুমার বলেন, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়নি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতনতামূলক বার্তা:
বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় কখনো মোটর বা বৈদ্যুতিক যন্ত্রে হাত দেবেন না।
ভেজা হাতে বৈদ্যুতিক কাজ থেকে বিরত থাকুন।
বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন এবং নিরাপত্তা নিশ্চিত করুন।
সামান্য সচেতনতাই বাঁচাতে পারে মূল্যবান জীবন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »