1. : admin :
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় হাজিরা বোনাস বৃদ্ধির দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মন্ডল ইন্টিমেন্টস লিমিটেডে কারখানার শ্রমিকরা। সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে বাঘের বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেন দখল করে রাখে। এতে মহাসড়কের ওই অংশ ব্যাপক যানজটের তৈরী হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জয়দেবপুর থানা পুলিশ সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করছে।অপরদিকে, শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা নূন্যতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বৃদ্ধিসহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছে। শ্রমিকদের সাথে মালিক পক্ষের আলোচনা করে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত রাস্তার ছাড়বে না শ্রমিকরা। শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক ও জয়দেবপুর থানা ওসি আব্দুল হালিম বলেন, দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছে। এর মধ্যে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা দুটি কারখানার কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
####

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »