
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ই সেপ্টেম্বর সোমবার নলজানি মোজাদ্দেদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাওয়ালগড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ড শাখা বিএনপি আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলা জাসাসের যুগ্ন আহবায়ক সোহাগ ফকিরের সঞ্চালনায় ও তিন নং ওয়ার্ড শাখা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদ কাজল এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আমিন মাস্টার
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা জাসাসের যুগ্ন আহবায়ক ও ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ সাদ্দাম হোসেন,জাসাসের সদস্য মোখলেছুর রহমান, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম শিবলু গাজীপুর জেলা কৃষকদল নেতা মোঃ আমিনুল ইসলাম,যুবদল নেতা মোঃ মোশাররফ হোসেন,যুবদল নেতা সোহেল রানা,
মিলাদ ও দোয়া মাহফিল শেষে সকলে মাঝে তবারক বিতরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।