1. : admin :
গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেখ রমজান হাসান (নূর)
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময় 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় বাঘের বাজার বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত সদর উপজেলায় দলীয় ও জনসেবামূলক কর্মকান্ডে সক্রিয় রয়েছি। আমার জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততাকে হেয় করার উদ্দেশ্যে একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই অপপ্রচার চালানোর মূল হোতা হলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দোসর শাখাওয়াত হোসেন। সে একজন বিতর্কিত ব্যাক্তি। তাঁর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, জমি দখল এবং সাধারণ নিরীহ মানুষকে ভয়িভীতি দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে। সে আমাকে জড়িয়ে পরিকল্পিতভাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে এলাকায় অপপ্রচার চালিয়ে আমার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। সদর উপজেলার মাটি ও মানুষের জন্য আমি রাজপথে ছিলাম, আছি এবং থাকব। কোনো ষড়যন্ত্র আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক সততা ক্ষুন্ন করতে পারবে না।

অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বক্তব্য আরো বলেন, যেসব ব্যক্তিকে শাখাওয়াত ভূমিদস্যু হিসেবে অভিযুক্ত করে সংবাদ সম্মেলন করেছেন তারা সবাই এলাকার সাধারণ মানুষ, যাদের নিজস্ব বসতবাড়ি ও ব্যবসা রয়েছে। তারা কখনোই কোনো সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন না। বরং শাখাওয়াত হোসেন নিজেই অতীতে এইসব লোকদের উচ্ছেদ করে তাদের জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন। শাখাওয়াত হোসেন যে মামলা দায়ের করেছেন সেটিও উদ্দেশ্য প্রণোদিত। তিনি এলাকার প্রকৃত মালিকদের হয়রানি করতে আইনের অপব্যবহার করছেন। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব নিরপরাধ ব্যাক্তিদরেকে মিথ্যা মামলায় যেন হয়রানি না করা হয়। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষী ব্যক্তিদের বিচার দাবী করছি।

এসময় তিনি গাজীপুর জেলা এবং কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করে বলেন, এই ধরণের রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি কখনো কোনো দাঙ্গা, হাঙ্গামা, দখল চেষ্টার সঙ্গে জড়িত ছিলাম না, নেই এবং হবোও না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম শহীদ, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি সাঈফুল ইসলাম, সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »